• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় অমৌসুমে তরমুজ উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস পালন

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত অমৌসুমে তরমুজ উৎপাদন কলাকৌশল শীর্ষক কুষক মাঠ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের বড়বাড়ি গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সরেজমিনে গবেষণা বিভাগ দৌলতপুর খুলনা এই মাঠ দিবসের আয়োজন করে। সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক সহকারি মোঃ জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশন ঢাকার পরিচালক ড. এম আক্কাছ আলী। বিশেষ অতিথি ছিলেন বিএআরআই এর সাবেক মহা পরিচালক ড. মোঃ নাজিরুল ইসলাম ও সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ ফরহাদ হোসেন, স্থানীয় কৃষক মোঃ আবেদ আলী, শহিদুল ইসলাম, কাঞ্চন মন্ডল,রাজিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে কৃষকরা বলেন, অমৌসুমে তরমুজ চাষ করে তারা ভাল ফলন পেয়েছে। এ ছাড়া তরমুজের দাম ভাল পাওয়ায় তারা বেশ খুশি।

কয়রায় শিশু সুরক্ষা বিষয়ক সংলাপ
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় শিশু সুরক্ষা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে লাল সবুজ সোসাইটি ও মানুষের জন্য ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে। লাল সবুজ সোসাইটির সেইফ প্রকল্পের ব্যবস্থাপক মোঃ তানভীর হাসান অননের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, ভুদার চন্দ সানা, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ ও মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন। লাল সবুজ সোসাইটির প্রতিনিধি রায়হান ফারাজির পরিচালনায় এতে আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, কয়রা থানার এস আই তাওহিদ, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, মাদ্রাসার সুপার মাওলানা আঃ মাজেদ, প্রধান শিক্ষক মোঃ শওকাত হোসেন, খালেদা আক্তার, এনজিও প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য শেখ আবুল কালাম প্রমুখ। শিশু সুরক্ষা বিষয়ক সংলাপে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

কয়রায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা পানি কমিটির আয়ােজনে সুপেয় পানির দাবিতে মামববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। ২৩ অক্টােবর ( বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকােঅপারেশন বাংলাদেশর সহযােগিতায় এবং উত্তরণের এক্সসেস প্রকল্পের বাস্তবায়নে মানববন্ধনে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীন। কয়রা উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কয়রা উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, কয়রা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি এসএম মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, সাংবাদিক কামাল হােসেন,পানি কমিটির সহ সভাপতি আনােয়ার হােসেন, ডাক্তার নুর ইসলাম খােকন,পানি কমিটির সদস্য ইউপি সদস্য আবু হাসান প্রমুখ। সার্বিক সহযােগিতা করেন উত্তরণের এক্সসেস প্রকল্পের কয়রা উপজেলা কাে-অডিনেটর ফয়সাল মন্ডল, এক্সসেস প্রকল্পের মেহেদী হাসান টিটু ও আরাফাত রহমান প্রমুখ। মানববন্ধন শেষে পানি কমিটির পক্ষ থেকে সুপেয় পানির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

কয়রায় উপজেলা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কয়রার আহবায়ক মোস্তফা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলার সদস্য সচিব এম রফিক সিরাজের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপা নেতা শেখ আয়জুদ্দিন, মঞ্জুর হোসেন লাভলু, মাষ্টার আবুল কালাম আজাদ, গাজী রেজাওনুল করিম,মোল্লা ইন্তাজ আলী, ডাঃ রুহুল আমিন, ঢালী কামরুল ইসলাম, মোল্লা অহিদুজ্জামান, মোঃ আমজাদ হোসেন, হাসানুজ্জামান, তাজমেনুর রহমান, ক্বারী সিরাজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category