• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। সভায় পুষ্টি এম,এস,পি ও প্রকল্প বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন গেইন বাংলাদেশের ড. মোঃ মনির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, অতিরিক্ত কৃষি অফিসার তরুন রায়,
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়াম, উপজেলা প্রানী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ শুভ বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ভুদার চন্দ সানা, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মোক্তার হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, ইউপি সদস্য আবু হাসান, শেখ আবুল কালাম, মোঃ দিদারুল ইসলাম, এনজিও প্রতিনিধি জাহিদুল হাসান প্রমুখ।

কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি মৌজায় পৈতৃক রেকর্ডীয় জমি জোরপূর্বক দখল এবং বাগানের গাছ কেটে বিক্রির যে অভিযোগ এম এ আফজল-এর বিরুদ্ধে আনা হয়েছে, তা তিনি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। বুধবার( ২২ অক্টোবর ) বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করে তিনি। আফজাল হোসেন কয়রা উপজেলার ঘুঘরাকাটি গ্রামের জালাল সানার পুত্র। এ সময় সংবাদ সম্মেলনে তিনি তার মালিকানার পক্ষে ১৯৭৪ সালের বৈধ দলিল ও দীর্ঘদিনের ভোগদখলের তথ্য তুলে ধরেন। তার দাবি ঘুগরাকাটি গ্রামের আঃ রাজ্জাক সানা এই মিথ্যা অভিযোগ আনেন। তার অভিযোগ মিথ্যা ভিত্তিহীন জানিয়ে এম এ আফজল বলেন, “এস.এ খতিয়ান নং-১৭৪, দাগ নং-১৫০ ও ১৫৮-এর মোট ০.৯৪ একর জমি নিয়ে যে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, তার ভিত্তি নেই। এম এ আফজল জানান, তার পিতা মৃত জালাল সানা ১৯৭৪ সালে মৃত ফজর সানার নিকট থেকে ৭৯২/৭৪ দলিল মূলে বৈধভাবে জমিটি ক্রয় করেন। ক্রয়ের পর থেকে অর্থাৎ বিগত ৫০ বছরেরও অধিক সময় ধরে তারা এই সম্পত্তি নির্বিঘ্নে ভোগদখল করে আসছেন। এই দীর্ঘ সময়ে তারা জমিতে পাকা ঘরবাড়ি, মসজিদ স্থাপন এবং গাছপালা লাগিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, এই জমির সমস্ত কর-খাজনা এবং ভূমি উন্নয়ন কর নিয়মিতভাবে সরকারি কোষাগারে পরিশোধ করা হয়েছে এবং সমস্ত রেকর্ড তাদের নামেই আছে। এম এ আফজল অভিযোগ করেন, “একটি কুচক্রী মহল ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য আঃ রাজ্জাক সানাকে ব্যবহার করে আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ঘৃণ্য চেষ্টায় লিপ্ত হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটানো বা গাছ কেটে বিক্রির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তিনি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানান, তারা যেন নিরপেক্ষভাবে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের ১৯৭৪ সালের বৈধ দলিল ও দীর্ঘদিনের নিষ্কণ্টক ভোগদখলের তথ্য যাচাই-বাছাই করে দ্রুত একটি সুষ্ঠু তদন্ত সম্পন্ন করেন। তিনি আশা করেন, গণমাধ্যম প্রকৃত সত্য তুলে ধরে তাকে এই হয়রানি থেকে মুক্তি পেতে সাহায্য করবে।

কয়রায় রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি : জলবায়ু নেতিবাচক প্রভাবের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূল কয়রার জনপদ। সেই বিষয়টি লক্ষ্য করে কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে উঠান বৈঠকের মাধ্যমে দুই শত পরিবারের মাঝে ফলজ বৃক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৩ টায় ২নং কয়রা গ্রামে অবস্থিত সংগঠনের কার্যালয় এই গাছের চারা বিতরন করা হয়। চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য, সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ আশরাফ হোসেন, সভানেত্রী খুকমনি সহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকায় উন্নয়ন মূলক এবং জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও শিশুদের নিয়ে কাজ করে আসছে। এতে করে এই এলাকার মানুষ উপকৃত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category