• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবের প্রতিযোগিতায় হাবিবা রাইসার অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যা হাবিবা রাইসার অভাবনীয় সাফল্য। প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিত্রাঙ্গন, সংগীত ও ক্রীড়ায় বিজয়ীহয়ে এই সাফল্য অর্জন করে। জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশের জন্য অনুষ্ঠিত হয়েছে আনন্দমেলা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা। অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ছিলেন ক্রিয়া কমিটির আহ্বায়ক সাহানাজ পলি।
গতকাল সন্ধ্যায় জহুর হোসেন চৌধুরী হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্লাবের সদস্যদের সন্তানরা। বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ কল্যান পার্টির মহাসচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ)-এর নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফের কন্যা হাবিবা আক্তার রাইসা।
প্রতিযোগিতায় হাবিবা রাইসা চিত্রাঙ্গনে প্রথম, সংগীতে প্রথম, কবিতা আবৃতিতে তৃতীয় এবং দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়া এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী জুয়েল আইচ। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য শিরিন সুলতানা, আনোয়ার হোসেন, আবদুল্লাহ মজুমদার, আনোয়ার হক, মফিজুল ইসলাম বাবু, ডি এম ওমর, নিলা ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা মন্তব্য করেন, শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে এমন আয়োজনের বিকল্প নেই।
বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও ক্রীড়া আয়োজক কমিটিকে চমৎকার এই আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category