• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে আগুন নেভাতে গিয়ে ১৭ আনসার সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে অন্তত ১৭ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে সিএমএইচ হাসপাতালে এবং বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে প্রায় এক হাজার আনসার সদস্য আগুন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিয়েছেন। এর মধ্যে আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে ১৭ জন সদস্য আহত হয়েছেন।
বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তীব্র ধোঁয়া এবং দাহ্য পদার্থের কারণে আগুন নেভানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দর ফায়ার সেকশন, বিমান বাহিনী, নৌ বাহিনী, সেনাবাহিনী, সিভিল এভিয়েশন, পুলিশ, আনসার এবং বিভিন্ন সংস্থার সদস্যরা সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।
এদিকে আহত আনসার সদস্যদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাদের বেশিরভাগই শ্বাসকষ্ট ও পোড়া ধোঁয়ার কারণে আহত হয়েছেন।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category