সবুজবাংলা২৪ডটকম, চট্টগ্রাম : চট্টগ্রামে আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে সিইপিজেডের ৫ নম্বর রোডে অবস্থিত ওই পোশাক কারখানায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।’ এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।’