সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : “হাত ধোয়ার নায়ক হোন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ১৫ অক্টোবর দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় হাত ধোয়ার প্রদর্শনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান খান বিন মুহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শিমুল বড়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, বিএনপি নেতা আলমগীর কবির মান্নু, মাধ্যমিক সুপারভাইজার আশোক রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মজিবুর রহমান, এবং ইন্দুরকানী পল্লী বিদ্যুৎ ইনচার্জ খন্দকার দিদার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা করা চারি বৃন্দ।
প্রদর্শনীতে অংশগ্রহণ করে ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। এ সময় হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে তাদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।