• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে শ্রমের ন্যায্যমূল্য নিশ্চিত করবে : ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে শ্রমের ন্যায্যমূল্য নিশ্চিত করবে জামায়াতে ইসলামী। তিনি বলেন, শ্রমিকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত ও শোষিত। শোষিত-বঞ্চিত শ্রমিকেরা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমে আসলে অতীতের সব সরকার তাদেরকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে পিটিয়ে আহত এমনকি নিহতও করেছে। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কেবল শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতায় যাওয়ার আগে শ্রমিকদের নানান রকম প্রলোভন দেখিয়ে ক্ষমতায় বসে দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়ে শ্রমিকদের শোষণ করেছে। বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্যের সাথে শ্রমিকদের ঘাম ও রক্ত লেগে আছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, চব্বিশের জুলাই আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের অবদান অনস্বীকার্য।
পল্টন থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, জামায়াতে ইসলামীর উত্থাপিত, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার ৫ দফা দাবি কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা, মেহনতি মানুষের দাবি। এই ৫ দফা দাবি আদায় হলে শ্রমজীবী, পেশাজীবী, ছাত্র-জনতা সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। ৫ দফা দাবি আদায়ের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার কবর রচনা করতে হবে। জামায়াতে ইসলামীর উত্থাপিত এই ৫ দফা দাবি আদায় হলে আগামীতে কোনো সরকার জনগণকে শোষণ করতে পারবে না, কোনো দল প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী করতে পারবে না। মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হবে। তাই ৫ দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে তিনি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা আমীর ও ঢাকা -৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খানের সভাপতিত্বে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী, ঢাকা -৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মোহাম্মদ শামসুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, পল্টন থানা নায়েবে আমীর এডভোকেট মারুফুল ইসলাম, পল্টন থানা সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম, সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব। পল্টন থানা প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আল- আমীন রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন পল্টন থানা সহকারী সেক্রেটারী এনামুল হক, থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে শামীম হাসনাইন, নজরুল ইসলাম মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category