• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজায় হামাসের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক :
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র দুই দিনের মাথায় ফিলিস্তিনের গাজা উপত্যকা নতুন করে রক্তাক্ত হয়েছে। তবে এবার সংঘর্ষটি বাইরের কোনো শক্তির সঙ্গে নয়, বরং গাজার ভেতরেই। স্থানীয় প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী দুগমুশ গোত্রের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে হামাসের নিরাপত্তা বাহিনী। এতে উভয় পক্ষ মিলিয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
রোববার (১২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সংঘর্ষ শুরু হয় শনিবার থেকে। ঘটনাস্থল ছিল গাজা সিটির দক্ষিণাংশে অবস্থিত তেল আল-হাওয়া পাড়া। প্রত্যক্ষদর্শীরা জানান, হামাসের শত শত যোদ্ধা ওই এলাকায় অভিযান চালাতে গেলে দুগমুশ বাহিনীর সদস্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি এতটাই তীব্র ছিল যে প্রচণ্ড গোলাগুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বাসিন্দারা নিরাপত্তাহীনতায় আতঙ্কিত হয়ে পড়েন। এক বাসিন্দা বলেন, এই প্রথম মানুষ ইসরায়েলি হামলা থেকে নয়, নিজেদের লোকদের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল।
হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা নগরের ভেতর একটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা ঘিরে ফেলে। তাদের গ্রেফতারের চেষ্টা করা হলে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।
এ ঘটনায় হামাসের ৮ জন নিরাপত্তা সদস্য নিহত হন। অন্যদিকে, গাজার জর্ডান হাসপাতাল সূত্র জানায়, এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য নিহত হয়েছেন।
দুগমুশ গোষ্ঠী গাজার সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী গোষ্ঠীগুলোর একটি। হামাসের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। অতীতেও একাধিকবার তারা হামাসের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গাজার অভ্যন্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। হামাস হুঁশিয়ার করে বলেছে, প্রতিরোধ আন্দোলনের বাইরের কোনো সশস্ত্র গোষ্ঠী যদি স্ব-উদ্যোগে অস্ত্র ধরে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের দায় নিয়ে একে অন্যকে দোষারোপ করছে দু’পক্ষই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category