• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্কের সহায়তায় মুক্ত শহিদুল আলম, যাচ্ছেন ইস্তাম্বুলে

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তুর্কি এয়ারলাইনসের টিকে-৬৯২১ ফ্লাইটে ইসরায়েল ত্যাগ করেন তিনি। ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছাবে বলে জানা গেছে।
বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহিদুল আলমের মুক্তি ও প্রত্যাবর্তনের ক্ষেত্রে তুরস্ক সরকারের সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহিদুল আলমের নিরাপদ মুক্তি ও দেশে প্রত্যাবর্তনে সহযোগিতা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সদিচ্ছার জন্য বাংলাদেশ সরকার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।
দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রায় অংশ নেন।
ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযানও এ যাত্রায় অংশ নিয়েছিল। মোট ৯টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম।
গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। দখলদার দেশটির কারাগারে তিন দিন থাকার পর শুক্রবার মুক্ত হন বাংলাদেশি এই আলোকচিত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category