• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ডা.তাহের-এর প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ৭ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টায় অবতরণ করেছেন। ডা. তাহের বিমান বন্দরে অবতরণ করে সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন। উল্লেখ্য, জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০-তম অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে তিনি ২২ সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করেছিলেন।
সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মাদ শাহজাহান, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ এবং কুমিল্লার চৌদ্দগ্রামের বহু নেতাকর্মী এ সময় তাঁকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category