সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : প্রথমবারের মত গতকাল বুধবার ঢাকার একটি রেস্টুরেন্টে হেলথ হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে “সাদাকাহ বিপদ দূর করে” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে মূল আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জামানা গ্রুপের চেয়ারম্যান ডঃ আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি-বাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব আতাউর রহমান সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন এড প্রো এর ম্যানেজিং ডিরেক্টর জনাব জাকারিয়া হাবিব পাইলট, এলিগ্যান্ট এলিভেটর এর ম্যানেজিং ডিরেক্টর জনাব রাশেদুল হাসান রানা, জনাব আব্দুল কুদ্দুস ডেপুটি রেজিস্টার আহছানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জনাব ফয়জুল্লাহ ফয়সাল সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংক।