• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রশিক্ষণ ও অধ্যয়নে বাংলাদেশ-ওমানের চুক্তি

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : কূটনৈতিক প্রশিক্ষণ এবং অধ্যয়নের ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও ওমান। এর লক্ষ্য হচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সক্ষমতা এবং পেশাদার দক্ষতা বৃদ্ধি করা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আলবুসাইদির মধ্যে বৈঠকের পর এই চুক্তি সই হয়।
আলোচনার সময় উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন
পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ৭ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওমানের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও জনবল নিয়োগের অনুরোধ জানান।
বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে স্বাক্ষরিত নতুন এই সমঝোতা স্মারকটি কূটনৈতিক অধ্যয়ন, প্রশিক্ষণ এবং দক্ষতা বিনিময়ে সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।
এই চুক্তিটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category