• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মসভা

একেএম শাহজাহান :
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের টিকা প্রদানের লক্ষ্যে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন বা কর্মসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি। এতে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তানভীর মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল মাসউদ, গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন, নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া সহ নোয়াখালীর বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন সাংবাদিক বৃন্দ। ওরিয়েন্টেশন সভায় বক্তারা বলেন, জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভায় আগামি ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে, যা চলবে ১৮ দিন। প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে চলবে এ কার্যক্রম। ওইদিন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল মাদ্রাসা অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শেষে এ টিকাদানকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।

নোয়াখালীতে পাঁচ মাদকসেবীর কারাদণ্ড
একেএম শাহজাহান ঃ নোয়াখালীতে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে এক কেজি ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আসামিদের নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে সুধারাম থানার সোনাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে মাদকবিরোধী টাস্কফোর্স। দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালীর সদর উপজেলার মো. বেলাল হোসেন আকবর (৪৬), মো. সামছুল হক (৫৫), মো. রায়হান (৩৮), মো. খোকন (৫৮) ও মো. জাবেদ (৪৬)। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জাহেদা আক্তার মৌসুমী। তিনি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জাহেদা আক্তার মৌসুমী বলেন, নোয়াখালীকে মাদকমুক্ত রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণকে সঙ্গে নিয়ে অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও সমাজে অশান্তি সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category