• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কো-চেয়ারম্যান কোহিনুর জাহান। উদ্বোধক ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান মোড়ল কায়েস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ। বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষার নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মানসম্মত শিক্ষা দিতে হলে কিন্ডারগার্টেনের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ৩১৫ এ ১ রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) ডা. দিলকুশা আহমেদ এমজে এফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা মাহমুদা, একই প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুনুর রশিদ, ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, পপি লাইব্রেরি প্রকাশনীর অ্যাডমিন অফিসার খাদিজা সুলতানা হীরা, স্যার সলিমুল্লাহ সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক তাহমিদা বেগম, প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব লায়ন তাজুল ইসলাম নজরুল ও ডিভাইন স্ট্যান্ডার্ড স্কুলের অধ্যক্ষ এবং এসোসিয়েশনের সদস্য সুবাইয়া মুস্তাফিজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এর সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category