• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ

একেএম শাহজাহান :
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সবকুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলে চুরি ডাকাতি বৃদ্ধি ও কিশোরগ্যাং দৌরাত্ব এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে এলাকাবসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নের খলিসাটোলার নুর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় নারী ইউপি সদস্য (মেম্বার) রেহানা মজিদ, বিএনপি নেতা ছালা উদ্দিন আহমেদ চৌধুরী দুলাল, জিয়াউল হায়দার পলাশ, কাজী সেলিম, মহি উদ্দিন, হুমায়ন কবির, নজরুল ইসলাম মজিদ প্রমূখ। বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, নোয়াখালীর পশ্চিমাঞ্চল চরমটুয়া ইউনিয়ন লক্ষীপুর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই এলাকাই অহরহর চুরি ডাকাতির ঘটনা ঘটছে। রাত হলে মানুষকে আতঙ্কে থাকতে হয়। এলাকায় চুরি ডাকাতি অহরহর ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে তেমন নজর নেই। তারা অবিলম্বে এই চরমটুয়া এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবী জানান। এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, যেকোনো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এর পরেও টহল পুলিশ আরো জোরদার করা হবে।

নোয়াখালী সদরে অটোরিকশা উল্টে পানিতে, প্রাণ গেল নারীর
একেএম শাহজাহান ঃ নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশা উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ওজবালিয়া ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর থেকে আলেকজান্ডারের উদ্দেশ্যে যাত্রীবাহী অটোরিকশাটি রওনা দেয়। পথে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে ধানক্ষেতে পড়ে যায়। এতে নারীসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, নিহত নারীর বয়স আনুমানিক ২৭ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category