• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

আতাউর শাহ্ :
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁয় ডিএমপি পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ, ডেমো শর্টগান এবং ডেমো পিস্তল সহ এক মহিলা সহ চার ভূয়া পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়ক শহরের বাইপাস জলিল চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার সভাকক্ষে পুলিশ সুপার সাফিউল সারোয়ার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার নয়ানগর এলাকার সাবরিনা ও বড় মগবাজার এলাকার ফুল মিয়া এবং নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার সাইফুল ইসলাম জিন্নাত ও দিগলীয়ার টেক এলাকার দ্বীন ইসলাম।
পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন- বুধবার রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁ শহরের বাইপাস জলিল চত্বর মাইক্রোবাস থামার জন্য পুলিশ সংকেত দেয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়- ঢাকা এফডিসি থেকে ডিএমপি পুলিশের ইউনিফর্ম এবং অন্যান্য সরঞ্জামাদী ভাড়া করে জেলার মান্দা থানার গোবিন্দপুর এলাকায় সকালে শুটিং করার জন্য যাচ্ছে। বিষয়টি জানার পর সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদ সাবরিনা স্বীকার করে যে, তার এক কর্মচারী সোহেল রানার বাড়ী মান্দা থানার গোবিন্দপুর গ্রামে। সে তার অর্থ এবং ডকুমেন্টস আত্মসৎ করে পালিয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে তিনি ঢাকা আদালতে কর্মচারী সোহেল রানা সহ তার বাবা-মায়ের মাতার বিরুদ্ধে বিজ্ঞ সি.এম.এম আদালত ঢাকায় সিআর মামলা দায়ের করেছে। উক্ত মামলা বিজ্ঞ আদালত পিবিআইকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানায় সাবরিনা।
তার পরিকল্পনায় অন্য আসামীর সহযোগীতায় ডিএমপি পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ, ডেমো শর্টগান এবং ডেমো পিস্তল ব্যবহার করে পুলিশ পরিচয়ে কর্মচারি সোহেল রানা এবং তার বাবা-মাকে অপহরন করার উদ্যেশে মাইক্রোবাস যোগে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে তারা আটক হন। এ ঘটনায় নওগাঁ সদর থানায় আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে জানান এসপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category