• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যমুনায় অবৈধ বালু উত্তোলন করায় ফ্যাসিস্ট আ’লীগ নেতা সবুজকে ৫ লক্ষ টাকা জরিমানা, মালামাল জব্দ

শাহিন মিয়া :
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটায় মুন্সিরহাট এলাকায় যমুনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বলগেট বসিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংগঠন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাঘাটা উপজেলা সভাপতি জীবন রহমান সবুজ বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে সাঘাটা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন তামিম এর নেতৃত্বে চার ঘন্টা অভিযান শেষে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজ ও তার সহযোগীকে
আটক করা হয়।
পরে সাঘাটা সহকারি কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) গাজী মুইদূর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজকে ৫ লক্ষ টাকা নগদ অর্থ জরিমানা এবং ১টি বলগেট, ২টি চার সিলিন্ডার মেশিন, ১টি স্যালো পাম মেশিন, ২টি ট্রাক্টর কাকড়া গাড়ি ও ১টি ট্রলি জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু ব্যবসায়ী সবুজ ও তার সহযোগীকে ছেড়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) গাজী মুইদুর রহমান বলেন, ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category