• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বুধবার কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদাপূর্ণ বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ -এর বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার ডেভিড ও’ হ্যানলন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন। কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপ¯ি’ত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব কার্ডস জাহির আহমেদ এবং হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমান। অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা পক্ষ থেকে উপ¯ি’ত ছিলেন ফাইন্যান্স অ্যান্ড বিজনেস সাপোর্ট ডিরেক্টর মো. কামাল হোসেন মোরশেদ, মার্কেটিং ডিরেক্টর মি. সাদমান সালাহউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির মাধ্যমে কমিউনিটি ব্যাংক ক্রেডিট কার্ডধারীরা বালাকা এক্সিকিউটিভ লাউঞ্জে এক্সক্লুসিভ প্রিমিয়াম সুবিধা উপভোগ করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্ববৃহৎ প্রিমিয়াম লাউঞ্জ হিসেবে বালাকা এক্সিকিউটিভ লাউঞ্জটি ইন্টারকন্টিনেন্টাল ঢাকা দ্বারা পরিচালিত হয়। এখানে ভ্রমণকারীদের জন্য প্রিমিয়াম খাবার ও পানীয়, নির্দিষ্ট ওয়ার্কস্টেশন, হাই-স্পিড ওয়াই-ফাই, শাওয়ার সুবিধা, হুইলচেয়ার অ্যাক্সেস এবং নিরাপদ লাগেজ স্টোরেজসহ নানা বিশ্বমানের সুবিধা রয়েছে। আভিজাত্যপূর্ণ পরিবেশ ও সর্বাঙ্গীন সেবার সমন্বয়ে এই লাউঞ্জ ভ্রমণকারীদের ফ্লাইটের আগে কিংবা ফ্লাইটের বিরতিতে বিলাসবহুল ও আরামদায়ক সময় কাটানোর সুযোগ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category