• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে লোডশেডিং কমাতে বিদ্যুৎ অফিসে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধি দল

মোঃ আল আমিন :
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : লোডশেডিং এর শহর নামে পরিচিত মাধবদী শিল্প শহর। শিল্পাঞ্চল মাধবদী এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে লোডশেডিং। এ লোডশেডিং এর কারণে ক্ষতির সম্মূখিন হচ্ছে অত্র এলাকার শিল্প মালিক সহ কয়েক লক্ষ পাওয়ারলোম শ্রমিক। শিল্প মালিকদের লোকসানের কারণে বন্ধ হচ্ছে শিল্প কারখানা। এতে করে শিল্প কারখানায় নিয়োজিত শ্রমিকরা হচ্ছে বেকার। এ বেকারত্বের কারণে প্রতিনিয়ত বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। এ ছাড়াও অনেক শ্রমিক তাদের এই পেশা ছেড়ে চলে যাচ্ছেন অন্য পেশায়। ঘন ঘন লোডশেডিং এর কারণে শ্রমিকদের চাহিদা অনুযায়ী মজুরি না পাওয়ায় তারা কেউ কেউ রিকসা চালাচ্ছে আবার অনেকেই ফুটপাতে বসে সবজি বিক্রি করছে।
মাধবদী এলাকায় কেন এতো লোডশেডিং হচ্ছে তার কারণ ও সমাধান জানতে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম মোল্লার নেতৃত্বে একটি টিম নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবু বকর শিবলী’র সাথে মতবিনিময় করেন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট হাসিবুল আহম্মেদ মোল্লা, পরিচালক মোশারফ হোসেন, পরিচালক সানাউল্লাহ মিয়া মিলন, পরিচালক দেলোয়ার হোসেন, পরিচালক রাজিবুল আলম, পরিচালক আসাদুজ্জামান, পরিচালক সোহেল সরকার, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ সমিতি বোর্ডের সভাপতি শোয়াইব আহমেদ, ডিজিএম কারিগরি মোহাম্মদ আলী জিন্নাহ। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নেতৃবৃন্দ মাধবদী এলাকার ব্যবসায়ীদের পক্ষ থেকে কিভাবে লোডশেডিং থেকে মুক্তি পাওয়া যাবে বা নিয়ন্ত্রণ করা যাবে সে বিষয়ে নানামুখী আলোচনা করেন। গাউছিয়া থেকে আমরা যতটুকু বিদ্যুৎ পাই বিভিন্ন সমস্যার কারণে ওইখান থেকে আমরা পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছি না, অতিদ্রুত সময়ের মধ্যে লোডশেডিং কমিয়ে আনার চেষ্টা চলছে বলে এসময় জানান নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবু বকর শিবলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category