• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে গৃহবধূ আসমা বেগম হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে গৃহবধূ আসমা বেগম (৫০) হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর জেলা জজ আদালত চত্বরে নিহতের স্বজন ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আসমা বেগম তার পুত্রবধূ জান্নাতি ও স্থানীয় যুবক কালামের মধ্যে পরকীয়া সম্পর্কের বিষয়টি দেখে ফেলেছিলেন। এ ঘটনার পর ৩০ আগস্ট সন্ধ্যায় আসমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
আসমার স্বামী আলমগীর হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পরবর্তীতে পুলিশের তদন্তে উঠে আসে পুত্রবধু জান্নাতি ও জান্নতির পরকিয়া প্রেমিক কালামের সরাসরি জড়িত থাকার তথ্য। পুলিশ অভিযান চালিয়ে তাদের দুজনকেই গ্রেফতার করে।
মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন, একটি ঘৃণ্য ও নৃশংস হত্যাকাণ্ডের পরও এখনো বিচারের প্রক্রিয়া ধীর গতিতে চলছে। তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু করে দোষীদের ফাঁসির দাবি জানান।
এসময় বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধের মাত্রা আরও বেড়ে যাবে। তারা আসমা হত্যার বিচার যেন কোনভাবে প্রভাবিত না হয়, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য গত ৩০ আগষ্ট শনিবার আসমা বেগম কে কুপিয়ে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category