• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রা নদী নিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা নদী (বদ্ধ জলমহল) জোরপূর্বক দখল ও অর্থ আত্মসাত সংক্রান্ত মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার খড়িয়া মঠবাড়ী গ্রামের মৎস্য ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন , গত ৯ সেপ্টেম্বর হায়াতখালী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম গাজী তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে কয়রা নদী বদ্ধ জলহল দখল এবং ১২ লক্ষ টাকা আত্মসাতের যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, প্রকৃত ঘটনা হলো যে, চলতি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদে কয়রা নদী অংশীদারিত্বের ভিত্তিতে আমাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সেই চুক্তি অনুযায়ী আমি নিজ খরচে সেখানে মাছ চাষ করে আসছি এবং চুক্তির কোনো শর্ত আমি ভঙ্গ করিনি। সিরাজুল ইসলাম দাবি করেন, তার বিরুদ্ধে যে ১২ লক্ষ টাকা পাওনা থাকার অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। তিনি এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানান । তিনি চান, চুক্তি অনুযায়ী সে যেন শান্তিপূর্ণভাবে সাছ চাষ করে তার ব্যবসা পরিচালনা করতে পারেন। একটি স্বার্থনেষি মহলের ইন্ধনে তারা আমাকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানী করছে। শুধু তাই নয় এলাকাবাসীকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মানববন্ধন করেছে।আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সকল অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ছাড়া প্রকৃত ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category