• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম কাগজীর গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 112.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রায় প্রচারণা শুরু করেছেন খুলনা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিনিয়র সাংবাদিক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্ট আমিরুল ইসলাম কাগজী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে তিনি কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার সহ স্থানীয় বিভিন্ন বাজার ও এলাকায় রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখার লিফলেট বিতরণ করেন। এ সময় আমিরুল ইসলাম কাগজী বিএনপির নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে ছিল, আছে এবং ভবিষাৎেও থাকবে। আমি মনোনয়ন পেলে অবহেলিত কয়রার-পাইকগাছার উন্নয়নে ও জনগণের পাশে থেকে কাজ করব। তিনি আরও বলেন, যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের সাথে নিয়ে বিএনপি ধানের শীষ প্রতীক কে বিজয়ী করবো ইনশাল্লাহ। আপনারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান যানান তিনি। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিন বেদকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আ্যঃড মন্জুর আলম নান্নুু,সাবেক সংগঠনিক সম্পাদক ও দক্ষিন বেদকাশী ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওসমান গনি খোকন, বিএনপি নেতা মোল্ল্যা মাকসুদুল আলম, মোহাসিন গাজী, কৃষকদল নেতা আলতাফ হোসেন মিন্টু, কয়রা উপজেলা ছাত্রলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান,থানা সেচ্ছাসেবক দল সদস্য মিঠুন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি জহুরুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, সাবেক ছাত্রদল সভাপতি আশরাফুল ইসলাম, শিমুল ফারুক,রোকনুজ্জামান, সাইদ শেখ, দক্ষিন বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক ইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মুসাইব হোসেন, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category