• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মুলাদীতে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মুলাদী : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলার মুলাদী সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের ওপর ছাত্রদল নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা ছাত্রশিবির। আজ (১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) এক যৌথ বিবৃতিতে বরিশাল জেলা সভাপতি মোঃ আকবর হোসেন এবং জেলা সেক্রেটারি মোঃ সাইয়্যেদ হোসেন এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আগামী ২৩ সেপ্টেম্বর মুলাদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের সাথে মতবিনিময়ের জন্য কলেজে উপস্থিত হন। কলেজ গেইটে পৌঁছালে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বেল্লাল, কলেজ সভাপতি রিফাত মল্লিক, কলেজ সেক্রেটারি কাওছার হোসেন এবং যুবদল সভাপতি রফিক ঢালীর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ উপস্থিত হলেও প্রশাসনের সামনেই হামলাকারীরা পুনরায় ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর আক্রমণ চালায়। এ হামলায় অন্তত ১৫ জন নেতৃবৃন্দ গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রাথমিকভাবে মুলাদী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”
নেতৃবৃন্দ বলেন, “প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে এ ধরনের ন্যক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। একইসাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category