• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় প্রেমের বিয়ের পর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

আতাউর শাহ্ :
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর সদর পৌরসভায় প্রেমের বিয়ের এক বছর পর স্বামী তানভীর ইসলাম (৩২) নামের এক স্বামীর ছুরিকাঘাতে মোছা. জুথি খাতুন (২৩) নামের এক স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার কাঁঠালতলী মোড় সংলগ্ন ভবানীপুর গ্রামে যাওয়ার গলির ভেতরে এ ঘটনা ঘটে। নিহত জুথি খাতুন নওগাঁ সদর পৌরসভার আনন্দনগর মৃধাপাড়া গ্রামের ঝন্টুর মেয়ে।
জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জুথি খাতুনের বিয়ে হয় গাজীপুরের বাসিন্দা তানভীরের সঙ্গে। তবে বিয়ের কিছু দিন পর সে জানতে পারে তানভীরের আরও একটি স্ত্রী রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে জুথি স্বামীর বাড়ি ছেড়ে নওগাঁয় বাবার বাড়িতে চলে আসেন এবং আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার আজ নির্ধারিত তারিখ থাকায় সে তার মাকে সাথে নিয়ে আদালতে যাচ্ছিল। এরমধ্যে সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার কাঁঠালতলী মোড়ে একটি মাইক্রো রেখে মোড় সংলগ্ন ভবানীপুর গ্রামে যাওয়ার গলির ভেতরে পূর্বে থেকে ওৎ পেতে থেকে জুথি খাতুনকে ছুরির আঘাত করে পালিয়ে যায় স্বামী তানভীর ইসলাম। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা জুথি খাতুনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জুথি খাতুনের বাবা ঝন্টু বলেন, এক বছর আগে আমার মেয়ের বিয়ে দিই। তার স্বামী পরিবারের লোকজনের অত্যাচার সে চলে আসে। এরপর আদালতে মামলা দায়ের করে। সে মামলার হাজিরা দিতে সে আজ আদালতে যাচ্ছিল। পথে তাকে তানভীর ছুরি দিয়ে মেরে ফেলে।
এবিষয়ে জানতে তানভীর ইসলামের মুঠোফোনে কল দিলে সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category