• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙারিতে বিক্রি, জড়িত শিক্ষক-রাজনৈতিক নেতা

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে টেন্ডার ছাড়াই ২৪নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক পুরাতন বেঞ্চ ভাঙারিতে বিক্রি করে টাকা ভাগ-বাটোয়ারার অভিযোগ উঠেছে সহকারি শিক্ষক ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা জানান, তালাবদ্ধ কক্ষ থেকে বেঞ্চগুলো স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতারা দরজা ভেঙে নিয়ে গেছে।
অভিযোগ অস্বীকার করে সহকারি শিক্ষক মাওলানা জসিম উদ্দিন বলেন, “আমি বেঞ্চ বিক্রি করিনি। তবে না বুঝে উপজেলা বিএনপির সভাপতিকে বলেছিলাম পুরাতন বেঞ্চ নিতে।”
একইভাবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল সিকদার বলেন, “আমি কোনো বেঞ্চ নিইনি। সামনে কমিটি হবে, এজন্য একটি মহল আমাকে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।”
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও ইউএনও জানান, বেঞ্চ বিক্রির কোনো অনুমতি বা নিলাম হয়নি। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category