• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ট্রেন-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত ২

এস ও টুটুল :
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সবুজ বাংলা ২৪ডটকম, গাজীপুর : গাজীপুর মহানগরীর দাক্ষিণখান এলাকায় ট্রেন ও ড্রাম ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের গাজালী শাহ মাজার রোড রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ড্রাম ট্রাক মালিক বাবুল মিয়া ঢাকা উত্তরা পশ্চিম থানার আবদুল্লাহপুর এলাকার শেখ শাহ আলমের ছেলে, ও চালক উজ্জ্বল মানিকগঞ্জের ঘিওর থানার কয়লা পূর্ব পাড়ার কোরবান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দ্রুত অতিক্রম করার সময় অরক্ষিত রেলক্রসিং দিয়ে ড্রাম ট্রাকটি পার হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়। তীব্র ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক উজ্জ্বল নিহত হন। গুরুতর আহত মালিক বাবুল মিয়াকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ওসমান আলী বলেন, রেল গেটম্যানের অবহেলার কারণে দুইজনকে অকালে প্রাণ দিতে হলো।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, ক্ষতিগ্রস্ত ট্রাকটি রেকারের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। বাকি তদন্তের দায়িত্ব টঙ্গী রেলওয়ে পুলিশের।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মৃতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category