• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ভাইরাল

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ছবি এডিট করে আওয়ামী লীগের সাবেক এমপির সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের সনাক্ত করতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ পলাশ বাদী হয়ে ইন্দুরকানী থানায় জিডি করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছবির মাথা কেটে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম আউয়ালের সাথে থাকা স্থানীয় যুবলীগ নেতা আলাম ফকিরের ছবির উপর বসিয়ে এডিট করা হয়। পরে তা দুটি ফেসবুক আইডি— আবুল খান ও ৫ নং চন্ডিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল— থেকে প্রচার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। সেখানে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য সক্রিয় ছিলেন শাকিল মাহমুদ পলাশ। তাকে পদ বঞ্চিত করতে প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে এডিট করা ছবিটি ছড়িয়ে দেয়। প্রকৃত ছবিটি ছিল যুবলীগ নেতা আলাম ফকিরের, যেখানে পলাশের মাথা বসানো হয়।
শাকিল মাহমুদ পলাশ বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষরা আমার ছবি বিকৃত করেছে। প্রকৃত ছবিটিও আমার হাতে আছে। এজন্য থানায় জিডি করেছি। দোষীরা শনাক্ত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।” উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, “এমন ন্যাক্কারজনক কাজ যারা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে।”
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, “শাকিল মাহমুদ পলাশের ছবি এডিট করে ফেসবুকে প্রচার করা হয়েছে। এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category