সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধায় আঞ্জুমান মফিদুল ইসলাম এর উদ্যেগে মঙ্গলবার নিজস্ব হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আমিও জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গাইবান্ধা আঞ্জুমান মফিদুল ইসলামের সাধারন সম্পাদক এ্যাডভোকেট এ এস এম হুমায়ন ইকবাল। সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি একে এস হেদায়াতুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন। সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুজ্জামন শহিদ, আব্দুল লতিফ হক্কানি ,খন্দকার ওমর জাহিদ খোকন, আবেদুর রহমান স্বপন, আলহাজ্জ আব্দুল ওয়াহেদ, আলহাজ শাহজাহান মিয়া,শ্যামল চন্দ্র, জাহাঙ্গির আলম, খন্দকার আমিনুল ইসলাম রব্বু , জামিল হোসেন প্রমুখ। গাইবান্ধা জেলা কালেক্ট্রয়েট মসজিদের পেশ ইমাম, খতিব আলহাজ্জ্ব জোবায়ের আলী দেশ ও জাতির কল্যানে বিশেষ মুনাজাত করেন ।