• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

মোঃ আল আমিন :
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীতে কাপড়ের দোকান কর্মচারী মোজাম্মেল মিয়া (২০) কে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (২৪ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।
এর আগে ২১ আগস্ট কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও তাঁর সহযোগী রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেম এর ছেলে রাকিব মিয়া (২৫)।
গ্রেপ্তারকৃত রাকিব আদালতে দেয়া জবানবন্দীতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।
পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া হত্যার স্বীকার মোজাম্মেল মিয়া (২০) নরসিংদী পৌরসভা মোড় সংলগ্ন সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। আসামী কাউসার একই মার্কেটের আরেকটি কাপড়ের দোকানে কর্মচারী। গত ১৮ আগস্ট মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির ছিটা পড়ে। এসময় তার মোবাইল নষ্ট হয়েছে বলে জরিমানা দাবী করে। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়।
এই জেরে গত বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মিয়া বাড়ী হতে বের হলে কথা আছে বলে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ীর সামনে নিয়ে যায় কাউছার। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামীরা। এ ঘটনায় নিহতের পিতা চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআই এর একটি দল কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ি হতে দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category