• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ৭ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি

শাহিন মিয়া :
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : দেশব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির অংশ হিসেবে গাইবান্ধায় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। সোমবার বিকেলে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে জানানো হয়েছে, দেশের প্রায় ৮ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ৪ লক্ষাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো—উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০ শতাংশে উন্নীত করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম যুগোপযোগীভাবে ইংরেজি ভার্সনে আধুনিকায়ন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটসহ টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ।
এছাড়া প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, প্রকৌশল ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধকরণ, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে জনবল কাঠামো প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার দাবি উত্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আইডিইবি’র গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী জানে আলম সোহেল, সহ-সভাপতি এফ.এম শহীদুল্লাহ্, যুগ্ন সাধারণ সম্পাদক খালেকুজ্জামান জুয়েল, আইসিটি বিষয়ক সম্পাদক সোহেল রানা, সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক প্রকৌশলী সোহরাওয়ার্দী মন্ডল, সদস্য সচিব প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, রুহুল আমিন, রোকন-উদ-দৌলা রোকনসহ জেলা নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category