• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বঞ্চিত করে যে পরিপত্র জারি করা হয়েছিল তা বাতিল করে নতুন পরিপত্র জারি করে কিন্ডারগার্টেন এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দানের দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা এর সামনে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব ইস্কান্দার আলী হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব মোহাম্মদ রেজাউল হক। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব লায়ন তাজুল ইসলাম নজরুল , অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ডক্টর এল এম কামরুজ্জামান জামান, সদস্য সচিব মোহাম্মদ আলী,এম এ মান্নান মনির,ইসরাফিল আলম,আলহাজ্ব ডা: মো:হাছান আলী,আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,আবু তালেব,প্রফেসর খন্দকার,মো: হাসানুজ্জামান খসরু,লায়ন দিদারুল,মো: শফি উল্লা মিরাজ,মো:খলিলুর রহমান,মোহাম্মদ আবুল হোসেন,মোঃ আবু তাহের খান আবুল, মো:মোস্তাফিজুর রহমান মুজাহিদ,এ্যাড: বাবুল ফরাজী,এইচ এম সাইফুল ইসলাম অমিত হাসান প্রমুখ।বক্তারা অবিলম্বে ১৭ জুলাই.২০২৫ এ জারিকৃত বৈষম্যমূলক, অবৈধ,নিপীড়নমূলক ও বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এ পরিপত্র বাতিল করে নুতন পত্র জারি করে বাংলাদেশের ৫০ হাজার কিন্ডারগার্টেন এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান এবং ফ্যাসিস্ট হাসিনার দোসর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবি করেন।বক্তারা আরো বলেন প্রাইমারীর শিক্ষার্থীদের ৬০% কিন্ডারগার্টেন শিক্ষার্থী। এত বড় একটি সেক্টরকে বাদ দিয়ে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় আর প্রাইমারির ও কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা একই দেশের নাগরিক হওয়ার কারণে দুই রকম নীতি করা চলে না। আই কিন্ডারগার্টেন এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাদ দিয়ে যদি বৃত্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হয় তাহলে সেই বৃত্তি পরীক্ষা প্রতিহত করা হবে। খুব শীঘ্রই দাবী মানা না হলে সচিবালয় ঘেরাও ও সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে। উক্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ঢাকা সহ সারা বাংলাদেশের কিন্ডারগার্টেন সমূহের প্রধানগন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category