• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন রোধে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় সুন্দরবনের পরিবেশ রক্ষা ও দূষণ হ্রাসে করণীয় নির্ধারণে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে জেলে- বাওয়ালী,মৌয়াল, ব্যবসায়ী, পরিবেশ কর্মীদের নিয়ে এ অভিজ্ঞা বিনিময় সভা অনু্ষ্িঠত হয়। কয়রা কপোতাক্ষ কলেজের অবসারপ্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সদস্য রাসেল আহমেদের সঞ্চলনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,, উপজেলা জামায়াতের আমির মাওঃ মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বিশিষ্ট সমাজ সেবক জি এম আনোয়ার হোসেন,সাংবাদিক কামাল হোসেন,রুপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়, পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দীন ইসলামী রিলিফের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ তৈয়েবুর রহমান, ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সদস্য নিরপদ মুন্ডা, সঞ্জয় কুমার বাইন,, আমিরুল ইসলাম, খাদিজা সুলতানা সাথী, মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্টানে সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা বনের জীববৈচিত্র্যে এর প্রভাব পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।সভায় অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জেলে, বাওয়ালী, বনপ্রহরী, পরিবেশকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সুন্দরবনে বন বিভাগের অভিযানে অবৈধ জাল সহ নৌকা জব্দ
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা নলবুনিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভেশাল জাল, ৪ বোতল কীটনাশক সহ ১ টি নৌকা জব্দ করেছে। বৃহস্পতিবার ( ২১ আগস্ট) ভোর ৫ টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই অবৈধ জাল সহ নৌকা জব্দ করা হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category