• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাফ নারী টুর্নামেন্টে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক :
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সাফ অ-১৭ নারী টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সুরভী আকন্দ প্রীতি একটি ও আলপী আক্তার জোড়া গোল করেন।
বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। একমাত্র গোলটি এসেছিল একেবারে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। মাঝমাঠের সামনে থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসেন। তার ও এক ডিফেন্ডারের মাঝ থেকে বল বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে।
বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে। ৫৩ মিনিটে গোল পেয়ে যায়। বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপী আক্তার। বাংলাদেশ ২-০ গোলের লিড পায়। কিছুক্ষণ পর ভুটান এক গোল করলে খেলায় খানিকটা প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।
তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের আরেকটি গোলে বাংলাদেশ আরও এগিয়ে যায়। বাম প্রান্ত থেকে কর্নার হয়, জটলার মধ্যে পোস্টে বল ঠেলে দেন আলপী আক্তার।
ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের একাধিক সুযোগ পেয়েছিল। ভুটানের ডিফেন্ডাররা গোললাইন সেভ করেছে একাধিকবার।
মেয়েদের ফুটবলে সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করেছে জুলাই মাসে। একই মাসে অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। পরের মাসে অ-২০ দলও এশিয়া কাপে উঠেছে। এবার অ-১৭ দলে সাফ চ্যাম্পিয়ন মিশন। শুরুটা হলো জয় দিয়েই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category