• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণরোধে জেলে বাওয়ালীদের অংশগ্রহণে গনশুনানী

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:31facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: Beauty ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 31.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণরোধে স্থানীয় জেলে-বাওয়ালীদের অংশগ্রহণে গনশুনানী অনু্ষ্িঠত হয়েছে।
বুধবার (২০আগষ্ট) বিকাল ৪ টায় ৬নম্বর কয়রা সরকারী প্রাথমিক বিদ্যলয় মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের ৬নম্বর কয়রা জেলে -বাওয়ালীদের নিয়ে এই গনশুনানী অনু্ষ্িঠত হয়। কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সদস্য সঞ্জয় কুমার বাইনের সঞ্চলনায় গনশুনানী অনুষ্টানে বক্তব্য রাখেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম লুৎফার রহমান, শাকবাড়ি বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,সাংবাদিক ফরহাদ হোসেন, রুপান্তরের প্রকল্প সমন্নয়কারী অনুপ রায়, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দীন হোসেন, ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সদস্য রাসেল আহমেদ,নিরপদ মুন্ডা, আশিকুজ্জামান, জিয়াউর রহমান,সুব্রত মুন্ডা,মুসলিমা খাতুন, জেলে মিজানুর রহমান,আসাদুল ইসলাম,আকলিমা খাতুন,বাসন্তী মুন্ডা প্রমুখ। জেলে মিজানুর রহমান বলেন, আমরা সুন্দরবনে যাওয়ার সময় নৌকায় খাবার নিয়ে যাই, যা পরে নদীতেই ফেলে দিই। এখন বুঝছি এটা বন ও মাছের জন্য কতটা ক্ষতিকর। আমরা এগুলো যেখানে সেখানে ফোলবো না। শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) মোঃ শাহিনুর রহমান বলেন,সকলের সম্মিলিত প্রচেষ্টায় সচেতনতা ছাড়া বন রক্ষা সম্ভব না। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে নিয়মিত কার্যক্রম চালানোর কাজ অব্যাহত আছে। কয়রা সদর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফার রহমান বলেন, সুন্দরবনের নদী খালে যত্রতত্র ফেলা প্লাস্টিক বনের ভেতরে প্রবেশ করে জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক ব্যবহার কমানো, বিকল্প ব্যবস্থার প্রচলন এবং জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। শুনানিতে সুন্দরবন সংলগ্ন স্থানীয় জেলে -বাওয়ালী, মৌয়াল, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

কয়রায় কারিতাসের ডিআইডিআরএম সেল প্রকল্পের অবহিতকরন সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় কারিতাসের ডিআইডিআরএম কল প্রকল্পের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। কারিতাস বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক অর্পুব মুরং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাসের প্রোগ্রাম অফিসার মোঃ তৌহিদুল ইসলাম । কারিতাসের খুলনা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসুচী কর্মকর্তা,
ড. সুমন কুমার মালাকারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রানী সম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডাঃ শুভ বিশ্বাস, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী,মাষ্টার আঃ রউফ, শেখ মনিরুজ্জামান মনু, শহিদুল্যাহ শাহিন, মোঃ কামাল হোসেন, ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক কেএম নাজমা পারভীন, কারিতাসের হাসিবুল ইসলাম টুটুল, ইউপি সদস্য আবু হাসান, বিভুতি ভুষন রায়, এনজিও প্রতিনিধি কুদরত উল্যাহ ফারুক, প্রতিবন্ধি সদস্য ফাতিমা খাতুন, অহিদ মোল্যা, মর্জিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ প্রতিবন্ধি সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category