সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উদ্বাবন করেছে স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহকারী রোবট “Kiti”। স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহ হলো একটি আধুনিক ব্যবস্থা যেখানে খাবার পৌঁছে দেওয়ার জন্য মানুষের প্রয়োজন হয় না। এই কাজে একটি স্বয়ংচালিত রোবট ব্যবহৃত হয় যা নিজে নিজে চলতে পারে এবং সরাসরি গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেয়। রোবটটিতে ক্যামেরা, সেন্সর এবং ন্যাভিগেশন সিস্টেম থাকে যা পরিবেশ বোঝে। এটিজিপিএস এবং মানচিত্র ব্যবহার করে নির্ধারিত পথে চলে। এটি পথের মানুষ, গাড়ি এবং অন্যান্য বাধা এড়িয়ে যায়। এই ব্যবস্থা মূলত খধংঃ-সরষব ডেলিভারির জন্য তৈরি, অর্থাৎ রেস্টুরেন্ট বা রান্নাঘর থেকে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেওয়ার শেষ ধাপের জন্য। সাধারণত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক এলাকা এবং ব্যবসায়িক এলাকায় এই রোবট ব্যবহার করা হয়।