• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সহায়তা কামনায় ড. ফয়েজ উদ্দিন এমবিই’র চিঠি

মোঃ ফারুক হোসেন :
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশের গণতন্ত্র রক্ষা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার রডনি স্টারমার এমপির প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতা ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন আহমেদ এমবিই। এ লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর নিকট একটি চিঠি প্রেরণ করেছেন।
চিঠিতে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও এখনো সময়সূচি প্রকাশ করেনি। ফলে বিশ্বাসযোগ্য নির্বাচনের সম্ভাবনা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে।
ড. ফয়েজ উদ্দিন বিশেষভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন ও পূর্ণ রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি মন্তব্য করেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি অভিযোগ করেন যে, গত সতেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার রাজনৈতিক বিরোধী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন চালিয়েছে। গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার আটক এবং সংখ্যালঘুদের উপাসনালয় ও সম্পত্তির ওপর হামলার ঘটনাগুলি জবাবদিহিহীন থেকে গেছে।
চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র সরকারের ২০২৩ সালের ভিসা নিষেধাজ্ঞা নীতির কথা স্মরণ করিয়ে দেন, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জারি হয়েছিল। তিনি বলেন, বর্তমান সরকার সেই আহ্বানে কার্যকর সাড়া দিতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে।
তিনি আরও উল্লেখ করেন যে, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচন ভোটার দমন, ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের কারণে সমালোচিত হয়েছিল। যথাযথ ব্যবস্থা না নিলে ২০২৬ সালের নির্বাচনও একই পরিণতির শিকার হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ড. ফয়েজ উদ্দিন যুক্তরাজ্য সরকারকে চার দফা পদক্ষেপ নিতে আহ্বান জানান-
১. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে নির্বাচন বানচাল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্বের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
২. ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্রের পুনরাবৃত্তি ঠেকিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, কালো টাকার প্রভাবমুক্ত রাজনীতি গড়ে তুলে শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করা।
৩. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন ও পূর্ণ রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।
৪. সরকারের প্রতিশ্রুত মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা।
চিঠির শেষে ড. ফয়েজ উদ্দিন আহমেদ এমবিই দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন যে, যুক্তরাজ্যের নীতিনিষ্ঠ ও কার্যকর ভূমিকা বাংলাদেশের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category