• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্ভোধন

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : “অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরেও পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। গতকাল সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।এরপরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মোঃ রানা মিয়া,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্যজীবীরা।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।
অনুষ্ঠানে বক্তারা সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং অবৈধ জাল ব্যবহার না করা, নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা ও মৎস্যজীবীদের উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনার উপর আলোকপাত করেন।
সবশেষে পিরোজপুর জেলার তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category