• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে মানষিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

আতাউর শাহ্ :
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (১৯) নামে মানষিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে উপজেলার বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম (১৯) উপজেলার আমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২ টার দিকে আত্রাই স্টেশন পার হয়ে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় মনিরুল রেললাইন পার হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করায় ট্রেনেটি পিছন থেকে তাকে ধাক্কায় দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করাই ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরেদহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category