• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আল্লামা সাঈদীর ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকারী আ’লীগ নেতাকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা এ. হাসান হিরণকে স্থানীয় ছাত্র-জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার (১৭ আগস্ট) সকালে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির রায় ঘোষণার পর বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ. হাসান হিরণ প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে হিরণ আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে ঘোষেরহাট বাজারে আসলে স্থানীয় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। প্রথমে তাকে মিষ্টি খাওয়ানো হয় এবং পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন বলেন, “এ. হাসান হিরণ বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক করার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category