• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় মাওলানা আবুল কালাম আজাদের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি:
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা -৬ আসনের আগামী নির্বাচনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, নতুন সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন এবং ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন’ (পিআর) পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় খুলনার কয়রা উপজেলার দেউলিয়া বাজারে এক গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এই মন্তব্য করেন। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়েও দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ পায়নি। যারা ক্ষমতায় এসেছেন, তাদের ইতিহাস আমাদের জানা। এবার নতুন ইতিহাস তৈরি করতে হবে।”তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নির্বাচনের টাইমলাইন ঘোষণার উদ্যোগকে স্বাগত জানান। তবে তিনি জনগণের মধ্যে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন রয়েছে, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। । গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে জামায়াত নেতারা কয়রা সদর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, ব্যবসায়ী এবং ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে দলের বার্তা পৌঁছে দেন। এই কর্মসূচি কয়রা সরকারি পুকুরপাড় থেকে শুরু হয়ে দেউলিয়া বাজারে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোল্লা শাহাবুদ্দিন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ সহ স্থানীয় ব্যবসায়ী ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কয়রায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে কয়রায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সদরের সনাতন ধর্ম মন্দিরে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকাল ৩ টায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কয়রা উপজেলা শাখার উদ্যোগে এই শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ অম্বিকা চরণ সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগীর পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রার বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, আঃ রহিম সানা, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, শেখ হারুন অর রশিদ, কোহিনূর আলম, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মিজানুর রহমান লিটন, পুজা উদযাপন পরিষদের মৃনাল কান্তি ঘোষ, ব্রজেন্দ্রনাথ মণ্ডল, উৎপল কুমার সানা, কমলেশ রায়, সুজিত কুমার রায়, অর্পন কুমার সানাা, মহশিষ কুমার সরদার, রনজিত কুমার সরকার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি অরবিন্দ কুমার মণ্ডল, বিজন কুমার মন্ডল, রনজিৎ কুমার বাইন, মিহির কান্তি মন্ডল, বিদেশ রঞ্জন মৃধা, জগদীশ মজুমদার, ননী গোপাল মজুমদার, যুবদল নেতা ইহছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস আলী, আনারুল ডাবলু, স্বেচ্ছাসেবক দল নেতা ডি এম হেলাল উদ্দিন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, উপজেলা ছাত্র দলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক অভিজিৎ মহলদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category