• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে সাফিরুলের না খেয়ে মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : চাকরির সন্ধানে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাফিরুল ইসলাম (২৫)। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় কাজ মিলেনি। বাধ্য হয়ে ১৫ মাস রাস্তায়, মসজিদে, আর ফ্লাইওভারের নিচে কাটান না খেয়ে। শেষ পর্যন্ত সেই জীবন থেমে যায় এক হাসপাতালের গেটে।সাফিরুল গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া গ্রামের দিনমজুর মো. জলিল শেখের ছোট ছেলে। গত বছরের মে মাসে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আড়াই লাখ টাকা ঋণ এবং স্থানীয়ভাবে আরও এক লাখ টাকা ঋণ নিয়ে এক দালালের মাধ্যমে সৌদি আরব যান তিনি।
পরিবার জানায়, সৌদিতে পৌঁছে চাকরি না পেয়ে চরম অসহায় হয়ে পড়েন সাফিরুল। খাওয়ার জন্য কখনও মসজিদে মসজিদে যেতেন, কখনও রাস্তায় রাত কাটাতেন। অসুস্থ হলেও চিকিৎসা পাননি। গত ২৮ জুলাই সৌদি আরবের এক হাসপাতালের গেটে মারা যান তিনি।স্থানীয়রা জানান, একই গ্রামের প্রবাস ফেরত দালাল মিস্টারের মাধ্যমে সাফিরুল ও রনি নামে দুই যুবক সৌদি আরব যান। সঠিক কাগজপত্র না থাকায় দুজনেরই চাকরি হয়নি। সাফিরুল মারা গেলেও রনি এখনও মানবেতর জীবন কাটাচ্ছেন। এ ঘটনায় দালাল মিস্টার গা ঢাকা দিয়েছেন এবং কোনো সহায়তাও দিচ্ছেন না বলে অভিযোগ পরিবারের। মৃত্যুর অর্ধমাস পেরিয়ে গেলেও আর্থিক সংকটে মরদেহ দেশে আনা সম্ভব হয়নি।
সাফিউলের প্রতিবেশী মনির মিয়া জানান, দালাল মিস্টারের প্রলোভনে পড়ে সাফিরুলের মর্মান্তিক অকাল মৃত্যু হয়েছে। সাফিরুলের মতো অনেক যুবক মিস্টারের প্রলোভনে পড়ে নিঃস্ব হয়েছে। দালাল মিস্টারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল হক বলেন, খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ দেশে আনতে সরকারি সব ধরনের সহযোগিতা করা হবে। দালালের মাধ্যমে যাতে কেউ বিদেশ না যান সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category