• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১ টি ইয়ারগান সহ মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নলিয়ান স্টেশনের বন রক্ষীরা অভিযান চালিয়ে ১ টি ইয়ারগান, ৩টি ওয়াকি টকি ও তার চার্জার, ৩ টি টচ লাইট সহ ২ টি নৌকা জব্দ করেছে। এ সময় ইয়ারগানের ১শ পিচ গুলি উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে নৌকায় থাকা ব্যাক্তিরা গহীন বনে লাফ দিয়ে চলে যায়। জানা গেছে, গত বুধবার বেলা ১১ টার দিকে ভুতুমমারী চর এলাকায় অভিযান চালিয়ে এ সকল মালামাল সহ নৌকা ২ টি জব্দ করা হয়। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী বলেন, উদ্ধারকৃত মালামালের ব্যাপারে দাকোপ থানায় সাধারণ ডায়েরী করার পর উক্ত থানায় জমা দেওয়া হয়েছে। তবে জব্দকৃত মালামালা বনদস্যুদের হতে পারে বলে তিনি ধারনা করছেন।

কয়রায় বেগম খালেদা জিয়ার জন্ম দিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্ম দিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, কয়রার বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন,কোহিনূর আলম,এফ এম মনিরুজ্জামান মনি, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, ডাঃ নুর ইসলাম খোকন,মোল্যা ইয়াকুব আলী, ঢালী রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, যুবদল নেতা ইহছানুর রহমান, আকবার হোসেন, আনারুল ডাবলু, ইউনুস, আসাদুল ইসলাম, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ছাত্র নেতা আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ফারুক হুসাইন। অনুষ্ঠানে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category