• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

মোঃ আল আমিন :
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ১২ ঘন্টা পর একদিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এসময় ফাতেমা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।
আটক ফাতেমা বেগম রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের রাজাবাড়ি এলাকার মোখলেছুর রহমানের মেয়ে ও শিবপুরের কুমারটেক এলাকার মো: সিরাজুল ইসলামের স্ত্রী।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক উদ্ধার ও অভিযুক্তকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রাতে রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে চুরিতে অভিযুক্ত ফাতেমা বেগমের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
রোববার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে নরসিংদী শহরের বাসাইলস্থ ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে নবজাতক চুরির ঘটনা ঘটে।
ওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার সিএনজি চালক শরীফ মিয়া দম্পতির। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে।
স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শরীফ মিয়ার স্ত্রী মিথিলা গত শনিবার (০৯ অগাস্ট) বিকালে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category