• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৭ আগস্ট (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ মিলনায়তনে “পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম” (চইএঝও), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে পিরোজপুর জেলা শিক্ষা অফিস ও ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (চইএঝও স্কিম) প্রফেসর শাহনাজ পারভীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্কিম উপপরিচালক আবু জাফর মো. সেলিম, পিরোজপুর জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান এবং উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল।
এছাড়া বক্তব্য রাখেন ইন্দুরকানী প্রেস ক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, দক্ষিণ ইন্দুরকানী বিদ্যালয়ের ম্যানেজিং অ্যাডহক কমিটির সভাপতি ও যুবদল নেতা শাহিদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. আল-আমিন হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ভালো ফলাফল করলেই চলবে না—মানবিক গুণে গুণান্বিত একজন ভালো মানুষ হয়ে উঠতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, তোমরাই আগামীর ভবিষ্যৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category