• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : “আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু”, উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকারের আজ থেকে প্রধান কাজ হচ্ছে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেন বলে তিনি জানান।
প্রেস সচিব বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেছেন, ৫ আগস্ট তাদের সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। আজ থেকে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। তবে একই সময়ে সংস্কার ও বিচারের কাজ চলবে।”
উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, ৮ অগাস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত উপদেষ্টা পরিষদ মোট ৪১টি বৈঠক করেছে। এই সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদ ৩১৫টি সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি। বাস্তবায়নাধীন আছে ৬৮টি সিদ্ধান্ত।
সরকার অধ্যাদেশ প্রণয়ন করেছে ৫৬টি, আর প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে ১০টি, জানান প্রেস সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category