• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষনে ট্যাংকি বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানি সংরক্ষণের জন্য ৩০ টি দরিদ্র পরিবারের মাঝে ১,হাজার লিটারের পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার ‘সৃজন’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। সোমবার বিকাল ৪টায় উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলে এই পানির ট্যাংকি বিতরণ করা হয়। এসময় ট্যাংকি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল বাকী। বিশেষ অতিথী ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তিয়াক আহমেদ, অগ্রগতি সংস্থার প্রকল্প ব্যাবস্থাপনা পরিচালক রিয়াজ রিয়াজ আহমেদ, মোঃ আঃ সালাম,রিপন সরকার, ইউনিট হিসাব রক্ষন ও মাঠ সহায়ক রিপন সরকার প্রমূখ। পানি সংরক্ষনের জন্য ট্যাংকি পেয়ে উত্তর বেদকাশী গ্রামের হাজরা খাতুন যানায়, তাদের কাছে একটি পানির ট্যাংকি ছিল স্বপ্নের মতো। আগে খাবার পানির জন্য দূরের পুকুর কিংবা উপজেলা সদরের পাড়ি জমাতে হতো। এখন ট্যাংকি পেয়ে পানির কষ্ট কিছুটা লঘোব হবে বলে তিনি জানান। প্রধান অতিথীর বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল বাকী বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি এবং অন্যান্য উৎস থেকে পাওয়া পানি সংরক্ষণের জন্য এই ধরনের ট্যাংকিগুলো স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে ট্যাংকি পাওয়া পরিবারগুলো সারা বছর ধরে নিরাপদ পানি সংরক্ষণ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। এই প্রকল্পের মাধ্যমে কয়রা উপজেলা ৪ টি ইউনিয়নের ৩২০ টি দরিদ্র পরিবারে মাঝে এসব ট্যাংকি বিতরণ করা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category