সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সুযোগ না দেওয়ার প্রজ্ঞাপন বাতিল করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার দাবিতে নরসিংদীর মাধবদীতে মানববন্ধন করেছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।
২আগস্ট শনিবার সকাল ১০টায় মাধবদী পৌরসভা মোড়ে মাধবদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক/শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
সভায় বক্তারা বলেন, গত ১৭ জুলাই পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সুযোগ না দেওয়ার বিষয়ে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে তা অনতিবিলম্বে বাতিল করতে হবে।
তাছাড়া কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ না দিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি সচিবালয় ঘেরাও করার হুশিয়ারি প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের হঠকারী সিদ্ধান্ত থেকে সড়ে আসার আহ্বান জানান।
এসময় মাধবদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও মাধবদী এসপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক বাবু সজল চন্দ্র সরকার সহ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা বক্তব্য রাখেন।
মাধবদীতে ছাত্রলীগ নেতা সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আটক
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীর মাধবদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (৩২) কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতারা।
আটককৃত দেলোয়ার হোসেন নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নুরুল ইসলাম। তিনি পাইকারচর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আজ ২আগস্ট শনিবার সকালে মাধবদী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবির ভূঁইয়ার নেতৃত্বে তাকে আটক করে মাধবদী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস, চাঁদাবাজীর বিরুদ্ধে দলের অবস্থানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাধবদী থানা পুলিশ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।