সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজওয়ান আহম্মেদের নেতৃত্বে জেলা শহরে অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়।
সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, শহরের হাসপাতাল রোডের নিউ সেন্টাল ডায়াগনস্টিক সেন্টার, কাচারি বাজারের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, কলেজ রোডের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সদরের তুলশীঘাট বাজারের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজওয়ান আহম্মেদ জানান, অনুমোদন না নিয়ে দীর্ঘদিন থেকে এসব ডায়াগনস্টিক পরিচালিত হয়ে আসছিল। বৈধ কাগজপত্র না থাকায় ও তাদের ল্যাবে মেয়াদ উত্তীন্ন পরীক্ষার কীট ও সরঞ্জামাদি পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেয়া হয়।
গাইবান্ধার সাদুল্যাপুরে বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ
সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে রংপুর গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চলাকালে সিগন্যাল ভেঙ্গে পালিয়ে যাবার চেষ্টা করলে মাইক্রোবাসটির পিছু ধাওয়া করলে সাদুল্লাপুর ধাপেরহাট ওভারব্রীজের নীচে মাইক্রোবাসটি ফেলে পালিয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মাইক্রোবাসটিতে তল্লাসী চালিয়ে গাগিটিন নীচে সংযোজিত এক্সট্রা টায়ারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১ কেজি গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।সাদুল্যাপুর উপজেলার ধাপের হাটের ওভার ব্রিজের নিচ থেকে ১১ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও অজ্ঞাতনামা ২ জন আসামির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা