• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনার কয়রায় নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলার মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। কমান্ড খুলনা নৌ অঞ্চলের আয়োজনে দিনব্যাপি এ কর্মসূচীতে কয়রা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গরীব, অসহায় ও দুঃস্থ রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসেন। পাশাপাশি এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা আকবার হোসেন হোসেন নামে এক সেবাগ্রহীতা জানান, এখানকার চিকিৎসা সেবার মান অনেক ভাল। চিকিৎসকদের সঙ্গে মন খুলে রোগের বর্ণনা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি। হাবিুল্লাহ বাহার নামে এক ব্যাক্তি প্রায় ৭ কিলোমিটার দুর থেকে সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি বলেন, নৌবাহিনীর চিকিৎসাসেবা অনেক উন্নত মনে করে এখানে এসেছিলাম। সুন্দর পরিবেশে চিকিৎসা নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি। আকবার হোসেন এবং হাবিবুল্লাহ বাহারের মতো সেখানে দিনব্যাপি তিন শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। প্রত্যন্ত এলাকায় যেখানে উন্নত চিকিৎসাসেবা পায় না মানুষ, সেখানে এমন সেবায় সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশ নৌবাহিনী এর আগেও দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও প্রতিকুল পরিস্থিতির মধ্যে অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌ-বাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category