• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধার সাঘাটা থানায় এএসআইকে ছুরিকাঘাতকারী যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার

বায়েজিদ :
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর হামলা করে পালিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৫ জুলাই শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে থানার পিছনের হাই স্কুলের পুকুর থেকে এ যুবককের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের রংপুরের ডুবুরি দল।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে থানায় এএসআই মহসিন আলীর উপর হামলা চালিয়ে পুকুরে লাফ দেওয়ার পর নিখোঁজ ছিলো এ যুবক। সারারাত ধরে পুলিশ ও স্থানীয় এ যুবক কে পুকুরে খোঁজাখুঁজি করে এবং পুকুরের চারিদিক লোকজন অবস্থান নেওয়ায় হামলাকারি এ যুবক পুকুর হতে পালাতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এ যুবকের মরদেহ উদ্ধার করে। এসময় যুবকের পকেট হতে পাওয়া গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র ১৭১৯ নং প্রবেশ পত্রটি সূত্রে জানা যায়, এ যুবকের নাম সিজু মিয়া তার পিতার নাম দুলাল মিয়া, মাতার নাম রিক্তা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category